ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

পেশোয়ারকে শীর্ষে রেখেই দেশে ফিরছেন নাহিদ-শরিফুল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তাদের আরও একদিন রাখার অনুরোধের যথার্থতা প্রমাণ করলেন দুই টাইগার পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। করাচিতে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ২৪ রানের জয়ে বড় অবদান রাখেন এই দুই বোলার।

বিশেষ করে নাহিদ রানা ছিলেন দারুণ কার্যকর—৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে, উইকেটশূন্য থাকলেও শরিফুল ইসলাম ৪ ওভারে ২৭ রান দিয়ে দলের জয়ে রাখেন নিয়ন্ত্রিত ভূমিকা।

চলতি আসরে নাহিদ রানা এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট মাত্র ৫.৪২। তুলনামূলকভাবে শরীফুল কিছুটা খরুচে—৫ ম্যাচে ২ উইকেট নিয়ে তার ইকোনমি ৭.৯৩।

এদিন ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার। দলের পক্ষে শ্রীলংকার কুশল মেন্ডিস ৪০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিস ১৭ বলে করেন ৩৮ রান।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুলতান সুলতানস থেমে যায় ৮ উইকেটে ১৭২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শান মাসুদ। পেশোয়ারের হয়ে বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট।

এই জয়ের ফলে ছয় ম্যাচে অপরাজিত থেকে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস।

উল্লেখ্য, আগামীকালই দেশে ফেরার কথা নাহিদ রানা ও শরিফুল ইসলামের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে রয়েছেন দুজনই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram