ঢাকা
logo
প্রকাশিত : April 3, 2025

বাটলার তান্ডবে বেঙ্গালুরুর প্রথম হার

জস বাটলারের ব্যাটিং তান্ডবে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত বাটলার।

বুধবার (২ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিজন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ১৬৯ রানের টার্গেট দেয় কোহলিরা।

তবে, খুব সহজেই এই টার্গেট পাড়ি দেয় গুজরাট টাইটান্স। বাটলারের ৩৯ বলে ৭৩ রানের মধ্যে ছক্কা ছিলো ৬টি আর চারের মার ছিলো ৫টি। ১৭ দশমিক ৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।

এবারের আইপিএলে এই প্রথম হারের স্বাদ পেলো বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচ জিতেছিলো তারা। প্রথম ম্যাচে কেকেআরকে ৭ উইকেটে পরের ম্যাচে চেন্নাইকে ৫০ রানে হারিয়েছিলো তারা।

আজকের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪০ বলে ৫৪ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে ৩২ রান করে টিম ডেভিড। জিতেস শর্মা করেন ৩৩ রান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram