ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2026

সাতক্ষীরায় 'বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬' উদযাপিত এবং হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে হাত ধোয়ার সঠিক নিয়ম ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে হাত ধোয়া প্রদর্শনী এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য। সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram