ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2026

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন

​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় পর্যায়ে বিচারসেবা আরও গতিশীল ও সহজলভ্য করার লক্ষ্যে গ্রাম আদালত এজলাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, ​পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবু প্রমুখ। ​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন। ​

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম চালুর ফলে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ এখন কম খরচে ও দ্রুত সময়ে ছোটখাটো বিরোধের আইনি প্রতিকার পাবেন। এতে বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা ও দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম আদালত এজলাসের ফলক উন্মোচন ও এর কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram