ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2026

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করে।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আল আমিন ভাই আমাকে ফোন করেন তাকে দুর্বৃত্তরা হামলা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার কাছে ছিল অফিসের ব্যাগ, প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সহকর্মী মোঃ মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে আল আমিনের সঙ্গে আমার কথা হয়েছিল। আল আমিন দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে তাকে ফোন করে বলেন দুর্বৃত্তরা কুপিয়ে তার টাকা-পয়সা নিয়ে গেছে।

আহত শেখ আল আমিন বলেন, সব সময় এভাবেই চলাফেরা করি কিন্তু কখনো এমন হয়নি। পিছনে সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে সামনে গিয়ে পথ আটকে দাড়ায়। মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তারা চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে তারা আমার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। ব্যাগে টাকা ও পণ্যসহ এক লক্ষ টাকার মতন ব্যাগে ছিল। এরপর আমি আর কিছু বলতে পারি না।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহত বাংলালিংক কর্মীকে বিকেলের দিকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram