ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2025

বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনদের মেয়াদ ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। এ ছাড়া টি-টোয়েন্টি অধিনায়কের পদও এখনো ফাঁকা।

অবশেষে কোচ-অধিনায়কের পদ চূড়ান্ত হতে যাচ্ছে। সোমবার (২৪ মার্চ) বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কোচিং প্যানেল এবং টি-টোয়েন্টি অধিনায়কের নাম চূড়ান্ত হবে।

চ্যাম্পিয়নস ট্রফির পরেই সিমন্সকে প্রস্তাব দিয়েছিল বিসিবি। জানা গেছে এই উইন্ডিজ কোচও রাজি। দুই পক্ষের মাঝে আলোচনা চলছিল চুক্তিপত্র নিয়ে। এ ছাড়া সালাউদ্দিনকে নিয়েও আশাবাদী ক্রিকেট বোর্ড।

এদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব পেতে যাচ্ছেন লিটন দাস। এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এখন দেখার বিষয় আসলে লিটন নেতৃত্বের ভার নেন কি না।

এবারের বোর্ড মিটিংয়ে ফিল্ডিং কোচ নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। বিসিবি দুজন ফিল্ডিং কোচের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। একজন জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকবেন আরেকজন বয়সভিত্তিকসহ দেশীয় কোচদেরও ফিল্ডিংয়ের দীক্ষা দেবেন।

এ ছাড়া বিপিএলের লভ্যাংশ, পূর্বাচল স্টেডিয়াম, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিসহ নানা বিষয় নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram