ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

সেপ্টেম্বরে আসছে নতুন আইফোন, দাম শুনে চমকে যাবেন!

প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এরই মধ্যে প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় উঠে এসেছে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন এই ফোনে থাকতে পারে শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা ও আরও দ্রুত গতির প্রসেসর।

এরই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে এর নানান ফিচার, দাম নিয়ে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ প্রোতে থাকতে পারে ৬ দশমিক ৩ ইঞ্চির পর্দা। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে ৬ দশমিক ৯ ইঞ্চির বড় পর্দা। নতুন পর্দা প্রযুক্তির কারণে ব্যাটারি খরচও কম হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্যামেরাতেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। নতুন ফোনে থাকতে পারে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। কম আলোতেও ভালো ছবি তুলতে বিশেষ সুবিধা যোগ হতে পারে।

সবচেয়ে বেশি চমক দেখাতে পারে ব্যাটারি বিভাগে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে এবার এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে বলে আলোচনা চলছে। এতে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা যাবে।

পারফরম্যান্সেও আসছে বড় পরিবর্তন। নতুন শক্তিশালী চিপ ব্যবহারের কারণে ফোন আগের চেয়ে আরও দ্রুত কাজ করবে। একই সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধাও আরও উন্নত হতে পারে।

দাম নিয়েও চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আইফোন ১৮ প্রোর দাম শুরু হতে পারে প্রায় ১ হাজার ৯৯ ডলার থেকে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হতে পারে ১ হাজার ১৯৯ ডলার থেকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram