

আজ ১১ জুন, ২০২৬ রোজ বৃহস্পতিবার
কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত গভীর নলকূপ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব জনাব আব্দুর রহামান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (জরুরি পানি সরবরাহ প্রকল্প ও পানি পূঃ ও উঃ সার্কেল ) জনাব আব্দুল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-১) জনাব মোঃ ফিরোজ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-২) মোঃ শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আলোচ্য গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে ২৪০০ লিটার পানি উত্তোলিত হবে।
