ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০১
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজের ফোন নিয়ে এলো টেকনো

ক্যামন ৪০ সিরিজের সফলতার পর, বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজ নিয়ে এসেছে টেকনো। এই সিরিজে রয়েছে দুটি আকর্ষণীয় ফোন – স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০ প্রো। এই দুটি মডেল সহ স্পার্ক ৪০ সিরিজের আরও মডেল বাজারে আসবে বলে জানা গেছে এই মাসের মধ্যে। স্পার্ক ৪০ সিরিজের ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার" স্লোগানের সঙ্গে মিল রেখে এই স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন, ডিউরাবিলিটি ও দুর্দান্ত পারফরমেন্সের অসাধারণ কম্বিনেশন।

এই সিরিজের স্পার্ক ৪০ প্রো স্মার্টফোনটি মাত্র ৬.৬৯ মিলিমিটার স্লিম হলেও অত্যন্ত টেকসই। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন এবং আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স, যা এটিকে প্রতিদিনের ব্যবহারের জন্য নির্ভরযোগ্য সঙ্গী করে তোলে। ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা, যা যেকোনো আলোতে নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার নিশ্চয়তা দেয়। দুর্দান্ত এই ক্যামেরা সেটআপের সাথে মিল রেখে দুর্দান্ত ভিজ্যুয়াল নিশ্চিত করতে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা এই সেগমেন্টে ইউনিক।

এর সাথে যুক্ত হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, যা প্রখর সূর্যালোকেও ডিসপ্লে ভালো ভাবে ব্যবহারের উপযুক্ত রাখবে। এছাড়া কন্টেন্ট দেখা বা গেমিং অভিজ্ঞতা আরও ভালো করতে স্পার্ক ৪০ প্রো’তে রয়েছে ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার। স্পার্ক ৪০ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল হেলিও জি১০০ প্রসেসরস পাশাপাশি রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড), যা মাল্টিটাস্কিং, গেমিং ও মিডিয়া ব্যবহারের সবক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, এতে ফ্রি লিঙ্ক প্রযুক্তি ব্যবহার করার ফলে ইউজার নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও কল ও মেসেজ পাঠাতে পারবেন; যা রিমোট বা জরুরি পরিস্থিতিতে কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।

একইসাথে, রয়েছে টেকনো এআই সাপোর্ট- এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই ট্রান্সলেট ও এআই রাইটিংয়ের মতো নানান এআই-সক্ষম টুলস নিয়ে এসেছে ফোনটি। ছবি এডিট করা, কনটেন্ট ট্রান্সলেট করা বা আপনার প্রোডাক্টিভিটি (সৃজনশীলতা) বাড়াতে সহায়তা করবে এ ফিচারগুলো। স্লিম ফোন হওয়ার পরেও এই ফোনে রয়েছে বিশাল ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ডিভাইসটি টিইউভি-সার্টিফায়েড, যা ৪ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন পারফরমেন্সের নির্ভরযোগ্য নিশ্চয়তা প্রদান করে পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে আইআর রিমোট কন্ট্রোল। এই সিরিজের আর একটি, মডেল “টেকনো স্পার্ক ৪০” যাতে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৭.৬৭ মিলিমিটারের স্লিক ডিজাইন।

এতে হেলিও জি৮১ প্রসেসর ও প্রো মডেলে থাকা বেশকিছু এআই ফিচার সহ দুর্দান্ত সব ফিচারের সাথে লঞ্চ হয়েছে। দুইটি মডেলেই টেকনো’র স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার লিঙ্কবুমিং ভি১.০ ব্যবহার করা হয়েছে; যা ইউজারের কানেকশনকে দ্রুত ও স্থিতিশীল রাখতে সহায়তা করবে। টেকনো স্পার্ক ৪০ সিরিজের প্রথম দুটি মডেল—স্পার্ক ৪০ (১২৮জিবি + *১২জিবি) (৬জিবি এক্সটেন্ডেড) এবং স্পার্ক ৪০ প্রো (১২৮জিবি+*১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড) —এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে সকল টেকনো ব্রান্ড আউটলেটে, যথাক্রমে স্পার্ক ৪০-এর দাম ১৩,৯৯৯ টাকা এবং স্পার্ক ৪০ প্রো-এর দাম ১৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, স্পার্ক ৪০ -এর একটি আরও শক্তিশালী ভ্যারিয়েন্ট, (২৫৬জিবি + *১৬জিবি) (৮জিবি এক্সটেন্ডেড), আগামী ১৫ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।

বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ টেকনো স্টোর ঘুরে দেখুন অথবা ভিজিট করুন - www.tecno-mobile.com/bd

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram