ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ

গণপূর্ত অধিদপ্তরে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি ও ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদের নাম ও বিবরণ

১. স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. নকশাকার

পদসংখ্যা: ৪১

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৫) ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

৩. কার্যসহকারী

পদসংখ্যা: ১৪৪

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৭৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটারে বাংলা ও ইংরেজি উভয়ে ২০ শব্দ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৫. হিসাব সহকারী

পদসংখ্যা: ১১৯

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

৭. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৮১

শিক্ষাগত যোগ্যতা: ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

৮. মালি

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: বাগানের কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

গ্রেড ও বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০ টাকা।

নির্দেশনা

১. বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. একজন ব্যক্তি ১৪তম থেকে ১৬তম গ্রেডের যেকোনো একটি পদে এবং ২০তম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।

৩। গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।

আবেদনের বয়সসীমা

১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ০৪ টাকাসহ মোট ১০৪ টাকা। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

১. আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১ অক্টোবর ২০২৫, সকাল ১০টা।

২. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ অক্টোবর ২০২৫, বিকেল পাঁচটা।

বিস্তারিত দেখুন গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram