

আদ-দ্বীন ফাউন্ডেশন তাদের কিচেন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম: কিচেন ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: হসপিটালিটি/হোটেল ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: রান্নাঘরের মজুদ বা ইনভেন্টরি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টিমান সংক্রান্ত বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (মগবাজার)
বেতন: ৪০,০০০-৪৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, শিক্ষা সহায়তা ভাতা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬
