ঢাকা
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৭
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৬

বিজয় কেন তার চেন্নাইয়ের সম্পত্তি বিক্রি করে দিলেন?

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন। কয়েক যুগ পর পরকীয়া প্রেমের অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী। এরপর থেকে বিজয়ের পরকীয়া প্রেমিকাকে নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে বিজয় তার একটি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।

দ্য উইকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, চেন্নাইয়ের আনা নগরে টিভিকে (তামিলাগা ভেটরি কাজাগম) দলের প্রধান থালাপাতি বিজয়ের সম্পত্তি রয়েছে। এটি বিক্রি করে দিয়েছেন তিনি। এক বছরেরও বেশি সময় ধরে এই সম্পত্তি বিক্রির বিষয়ে আলোচনা চলছিল। হঠাৎ করে চলতি মাসে বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এটি ৩৫ কোটি রুপিতে বিক্রি করেছেন বিজয়।

এ বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, “রাজনৈতিক দল পরিচালনার জন্য অর্থ জোগাড়ের অংশ্য হিসেবে সম্পত্তি বিক্রি করেননি বিজয়। বরং আসন্ন নির্বাচনের আগে নিজের কিছু সম্পদ নগদে রূপান্তর করাই মূল লক্ষ্য ছিল।”

তাছাড়া গুঞ্জন উড়ছে, চলমান বিবাহবিচ্ছেদ মামলার কারণেও এই সিদ্ধান্ত নিতে পারেন বিজয়। কারণ আগে থেকেই সম্পত্তি বিক্রি করলে তার স্ত্রী এই সম্পত্তির উপর অধিকার হারাবেন। আরেকটি সম্ভাব্য কারণ হলো, বর্তমান পরিস্থিতিতে স্ত্রী সংগীতার সম্মতি ছাড়া নির্বাচনি হলফনামায় সম্পত্তির বিবরণ দেওয়া কঠিন হতে পারে।

খবর অনুযায়ী, বিজয়ের আইনজীবীরা মনে করছেন—এই সমস্যাগুলোর কারণে ২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে তার মনোনয়ন বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই তিনি আরো কিছু সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করতে পারেন, যাতে সেগুলো আর নির্বাচনি হলফনামায় সম্পদের তালিকায় দেখাতে না হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram