ঢাকা
logo
প্রকাশিত : November 8, 2026

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করেছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৯৮৩/এম থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাতন মহাসড়কের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তাৎক্ষণিক বিজিবি আভিযানিক দল কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট ও ভারতীয় কম্বল জব্দ করে।

অপরদিকে, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলার সানুমাজার নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮ লিটার বাংলা মদ ও ৫৯ কেজি বীজ আলু জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল, বীজ আলু যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি'র কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযান চারিয়ে প্রায় ৬৩ কোটি টাকার অধিক মালামাল জব্দ ও ২৬ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram