ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2026

পূর্বের রেকর্ড ভেঙে হাজার কোটি টাকার দোরগোড়ায় ‘জেলার টু’

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ ৩ বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি এই তারকা। পূর্বের মতো দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন নেলসন দিলীপ কুমার। মজার ব্যাপার হলো—সিনেমাটির অতিথি চরিত্রে রয়েছেন হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলাল।

গত ১৫ অক্টোবর ভারতের ২ হাজার ৫০০ প্রেক্ষাগৃহ ও বিদেশে ১ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জেলার টু’ সিনেমা। মুক্তির আগে থেকেই রজনীকান্তের সিনেমাটি নিয়ে উন্মাদনায় ভাসেন তার ভক্ত-অনুরাগীরা। আর মুক্তির পর প্রিয় তারকার সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই, তারই ছাপ পড়েছে বক্স অফিসেও। এরই মধ্যে ‘জেলার’ সিনেমার রেকর্ড ভেঙেছে এটি।

চলতি বছরে তামিল ভাষার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার শীর্ষে রয়েছে রজনীকান্তের ‘জেলার টু’ (১১০ কোটি রুপি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে—‘জন নায়াগান’ (৮১.০৫ কোটি রুপি), ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ (৩০ কোটি রুপি)। চলুন জেনে নিই, রজনীকান্তের আলোচিত সিনেমা ১১ দিনে বিশ্বব্যাপী কত টাকা আয় করল—

স্যাকনিল্কের তথ্য মতে, ‘জেলার টু’ সিনেমা ১১ দিনে ভারতে আয় করেছে ৩৯৮.৭০ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ৪৬৬.৮৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ২৪৩.৫০ কোটি রুপি (গ্রস)। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৭১০.৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯২৩ কোটি ৩২ লাখ টাকা)।

বলিমুভিরিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘জেলার টু’ সিনেমা ভারতে আয় করেছে ৫৯ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ৩৭ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ৫০ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করেছে ৫৪ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করেছে ৪৩ কোটি রুপি (নিট)।

৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করেছে ১৭ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করেছে ১৫ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করেছে ২৪ কোটি রুপি (নিট), এগারোতম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি (নিট)। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা)।

‘জেলার টু’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনা, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, সুরাজ প্রমুখ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মারন। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

বলে রাখা ভালো, ২০২৩ সালের ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় ‘জেলার’ সিনেমা। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়ে যায়। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ৬০০-৬৩৫ কোটি রুপি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram