ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2026

৫২ বিজিবির অভিযানে ভারতীয় পাইপ গান উদ্ধার

সাইফুল ইসলাম সুমন, জুড়ী প্রতিনিধি: ৫২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে ৫২ বিজিবির অভিযানে মালিক বিহীন অবস্থায় ১ (এক) টি ভারতীয় পাইপ গান এবং ২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে গান্দাইল বিওপি হতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক ৭৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাটিটিলা নামক স্থান থেকে ভারতীয় পাইপ গান ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোন ধরণের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram