ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

নোয়াখালীতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

মানিক ভূ্ইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ইসলামী ব্যাংকের বিদ্যমান সংকট নিরসনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) মাইজদী টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে এটি এক সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিদ্যমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার তীব্র প্রতিবাদ জানান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

বক্তারা বলেন, "অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।"

বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তারা ইসলামী ব্যাংককে পুনরুজ্জীবিত করতে এবং সাধারণ গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট কাটাতে এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে একচ্ছত্র সিদ্ধান্ত বন্ধ করে দ্রুত সততা ও দক্ষতার ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা অপরিহার্য।

এ সময় ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram