ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2026

আ'লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিলটি উজিরপুর বন্দর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, সহ- সভাপতি ফজলুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান হাওলাদার, পৌর শ্রমিকদলের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এরশাদ হাওলাদার, সিনিয়ার সহ-সভাপতি মোঃ কুদ্দুস, সাধারণ সম্পাদক রফিক মল্লিকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের শত শত নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী ও সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেড বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী-আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়। আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে-আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram