

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বাজারের ‘মারমা হোটেল’ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের দুটি পৃথক সিআর মামলায় প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না বলেন, “তার বিরুদ্ধে দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
