ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

ফুলকপি দুই টাকা কেজি!

গুড়া জেলার সর্ববৃহৎ কাঁচা-শাক সবজির মহাস্থান হাট শীতকালীন সবজিতে ভরপুর। পুরো হাটজুড়ে সবুজ শাক সবজিতে ঠাঁসা। সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে এই হাটে আনেন। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও ছিল অনেক বেশি। কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম না থাকায় শীতকালীন সবজির এ ভরা মৌসুমে কৃষকরা লোকসান গুণছেন। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, ক্রেতা সংকট ও মজুতের সুবিধা না থাকায় বাধ্য হয়ে টাটকা শাকসবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মহাস্থান হাট ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকা মন (৪০ কেজি)। যা দুই সপ্তাহ আগেও ছিল, ১০০০ থেকে ১২০০ টাকা। মুলা ৪০০-৬০০ টাকা মন। যা গত সপ্তাহে ৮০০ থেকে ১০০০ টাকা মন দরে বিক্রি হয়েছে। পাতাকপি প্রতি পিস সাত টাকা থেকে ১৫ টাকা। সিম প্রতি কেজি ১৬ টাকা, করলা কেজি প্রতি ৩০ টাকা কমে ৪০ টাকা। পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা, পাতা পেঁয়াজ প্রতি কেজিতে ১০ টাকা কমে ৩০ টাকা, মিষ্টি লাউ কেজিতে সাত টাকা কমে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া হাটে নতুন আলুর আমদানি বাড়ায় দরপতন শুরু হয়েছে। নতুন আলু জাতভেদে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৬০০ টাকা থেকে ২০০০ টাকা। পাকা টমেটো ৭০ টাকা, কাঁচা টমেটো ২০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি। ধনিয়া পাতা ২০ টাকা কমে ১০ টাকা আঁটি। পেঁয়াজের ফুলকা কেজিপ্রতি ৫০ টাকা কমে ১০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। তবে রঙিলা জাতের বেগুনের দামে গত সপ্তাহের চেয়ে মনপ্রতি ২০০ টাকা বেড়ে ৭০০ থেকে ৯০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

বগুড়া সদরের লাহিড়িপাড়ার কৃষক সিরাজুল ইসলাম, চন্ডিহারার লুৎফর রহমান, তেলিহারার মিজানুর রহমান বলেন, ফুলকপি দুই সপ্তাহ আগে ১২শ টাকা মন দরে বিক্রি করেছেন। গত সপ্তাহে ছিল, ২৫০-৩০০ টাকা মন। শুক্র ও শনিবার ওই ফুলকপি বিক্রি করেছেন, প্রতি মন ৮০ থেকে ৯০ টাকায়। কৃষকরা দাবি করেন, এ দরে বিক্রি করায় তাদের উৎপাদন খরচ, পরিবহণ খরচ ও মজুরি উঠবে না।

মহাস্থান হাটের আড়তদার বিশাল ভান্ডারের মালিক তাহেরুল ইসলাম বলেন, এখানে ছোটবড় সবমিলিয়ে অন্তত ৪০টি আড়ৎ আছে। এখন প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে অন্তত ৪০ ট্রাক শাকসবজি যাচ্ছে। কিন্তু বাজারে আমদানি বেশি ও বাহির থেকে বেপারি না আসায় প্রতিদিন সবজির দাম কমছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে এখনো বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে। দাম না থাকায় কৃষকরা তাদের আলু হিমাগারগুলো থেকে সংগ্রহ করেননি। বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মিলটন জানান, আলু উত্তোলনের জন্য মাইকিং করা হলেও কাজ হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram