ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা, বিদায়ী কর্মকর্তা কাজী শামীমের দায়িত্ব হস্তান্তর

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম গত সেপ্টেম্বর মাসে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় রামগড় উপজেলার নবাগত (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দিলারা আক্তার।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার এর আগে কুঁড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও কাজী শামীম নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর মাধ্যমে তিনটি দপ্তরের দায়িত্ব হস্তান্তর করেন।

​দায়িত্ব হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক বিষয় নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করেন বিদায়ী ইউএনও কাজী শামীম। এতে নবাগত ইউএনও দিলারা আক্তার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সদ্য বিদায়ী ইউএনও কাজী শামীম তাঁর কর্মকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, রামগড়ে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের কাছ থেকে পাওয়া সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। নবাগত ইউএনও’র নেতৃত্বে রামগড়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। বক্তব্য শেষে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সার্ফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রুপালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক আমজাদ হোসেন, পৌরসভার প্রকৌশলী অর্নব চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, সাংবাদিক মোহাম্মদ শাহেদ হোসেন রানা, সাংবাদিক সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram