ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

পীরগঞ্জে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খনগাঁও ইউনিয়নের লোহাগড়া বাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় আরও বক্তব্য দেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হাসান, খনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ হোসেন, খনগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আলী, ইউনিয়ন টিসিপি ডিলার রাসেল, বাজার সভাপতি আশরাফ আলী, সম্পাদক ইসলামুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram