ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

​একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া এবং তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সন্তান আশরাফুল ইসলাম রাজুসহ অনেকেই।

​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহায়ক কমান্ডার আবদুল মজিদ, সদস্য সচিব প্রভাত রঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডর শাহ সিরাজ কুতুবী, জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডর আবদুল কাদির, দিরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডর উমুদ রঞ্জন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডর সৈয়দ জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডর আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।

সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তাঁরা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram