ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

সাভার, আশুলিয়া ও গাজীপুরে স্বস্তি: কড়া নিরাপত্তায় উৎপাদনে শ্রমিকরা

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর সাভার, আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) এসব এলাকার কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদনে ফিরেছেন শ্রমিকেরা। সকাল থেকে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, মাসিক বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই অস্থিরতা নিরসনে গত ১ নভেম্বর সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছেন।

এটি বাস্তবায়িত হলে আগামী বছরের জানুয়ারি থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন শ্রমিকেরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram