ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৮
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৫

শেষবারের মতো ভারতীয় নাগরিকের লাশ দেখলো বাংলাদেশি স্বজনরা

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫) এর লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো হয়েছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) বেলা আড়াইটার দিকে সীমান্ত মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার স্বজনরা লাশ দেখার আবেদন করেন। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে পৌঁছালে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি স্বজনদের জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। স্বজনরা মরদেহ দেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram