ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৩
logo
প্রকাশিত : মে ৩, ২০২৫

মোরেলগঞ্জে বসতবাড়ি ও দুটি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়ি ও দুটি খড়ের গাদাও আগুন দিয়ে পুড়িয় দিয়েছে দুবৃত্তরা। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিকটস্ত কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বসতবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, উপজেলার বর্ষিবাওয়া গ্রামের মৎস্য চাষী সোহেল শিকদারের বসতবাড়িতে গভীর রাতে  ১০/১২ জনের একটি দুবর্ৃৃত্তকারি দল পূর্ব শত্রতার জের ধরে বসতঘরে অগ্নিসংযোগ করেছেন। দুর্বৃত্তদের আগুনে এ সময় সোহেল শিকদার ও তার ভাই রিয়াজ শিকদারের বসতঘরের দুটি কক্ষের মালামাল পুড়ে গিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে রিয়াজ শিকদারের স্ত্রী সালমা বেগম জানান। পাসেই তার বড় ভাই কাইয়ুম শিকদারের বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করলে আংশিক ক্ষতি হয়।

কাইয়ুম শিকদারের স্ত্রী শিমুল বেগম বলেন, দু’দিন আগে তার ছেলেকে মারপিটের ঘটনার জের ধরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলো না সোহেলের স্ত্রী ও তার ভাই রিয়াজের স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে বাবার বাড়িতে ছিলেন।  

সোহেল শিকদারের বৃদ্ধ মাতা আম্বিয়া বেগম (৭৫) অজোরে কেঁধে বলেন, আমার ছেলেরা আওয়ামী লীগ করে তাই কি অপরাধ। খাবার পানিটুকুও ঘরে নেই। এ ভাবে কি শত্রæতা মানুষ করে। আল্লাহর কাছে বিচার দিলাম।  

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, বর্ষিবাওয়া গ্রামে দুটি পরিবারের পারিবারিক দ্বন্দেএ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেই খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে দ্রত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram