ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

ধামরাইয়ে দুর্নীতির খবর প্রকাশে সাংবাদিককে হুমকি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই সাব রেজিস্ট্রি অফিসের ওমেদার (অফিস সহকারী) মেরাজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় দি বাংলাদেশ টুডে'র ধামরাই প্রতিনিধি মিলন সিদ্দিকীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত ২৬ জুন ‘দি বাংলাদেশ টুডে’ ও ‘নবধারা’ অনলাইন পত্রিকায় মেরাজের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হলে তিনি ওই সাংবাদিককে একাধিকবার হুমকি দেন এবং ‘হলুদ সাংবাদিক’ বলে কটাক্ষ করেন। এমনকি চাঁদাবাজির মামলা দেয়ার ভয়ও দেখান তিনি।

জানা গেছে, কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত এই মেরাজ আহমেদের বিরুদ্ধে দলিল দাতা, গ্রহীতা ও দলিল লেখকদের কাছ থেকে প্রতিনিয়ত ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, মেরাজ সরকারি নির্ধারিত ৬০ টাকা দৈনিক মজুরিতে মাস্টার রোলে নিয়োজিত হলেও তিনি পুরো অফিস কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। সহকারী, পিয়ন, নকল নবীশসহ সবাইকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রেখেছেন।

অভিযোগ রয়েছে, মেরাজ নিয়মিতভাবে সাব রেজিস্ট্রারের খাস কামরায় বসে জনসাধারণের কাছ থেকে নানাভাবে অর্থ আদায় করেন এবং গোপন নথিপত্র নিজের মতো করে নাড়াচাড়া করেন, যা তার দায়িত্ব ও ক্ষমতার বাইরে।

এ বিষয়ে জানতে চাইলে কালামপুর সাব রেজিস্ট্রার বলেন, “সে আমার অধীনস্থ হোক কিংবা ঊর্ধ্বতন, সাংবাদিক কিংবা সাধারণ মানুষ – কারও নিরাপত্তা যদি ঝুঁকিতে থাকে, তাহলে তার যা করার দরকার সে করতে পারে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নকল নবীশ জানান, “মেরাজের অফিসে কোনও নিয়োগপত্র বা বৈধ কাগজপত্র নেই। একজন বহিরাগত কীভাবে খাস কামরায় বসে কাজ করতে পারে? এটা প্রশ্নের বিষয়।”

এদিকে স্থানীয় সাংবাদিকরা জানান, একজন সরকারি অফিস সহকারী কিভাবে সাংবাদিককে হুমকি দেয়, সেটা এখন প্রশাসনের জন্য বড় প্রশ্ন। তারা দ্রুত মেরাজ আহমেদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই ঘটনায় ধামরাইয়ের সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram