ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৬
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

ইসির অধীনেই এনআইডি নিরাপদ দাবিতে ইসলামপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় ইসলামপুর উপজেলা উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর মমিনুল ইসলামসহ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরীসহ উপস্থিত সবাই ই'সির অধীনেই এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি, রক্তের গড়া এনআইডি কোথাও নিতে দিবো না, ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসির অধীনেই নিরাপদ বলে দাবি কারেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram