ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৪
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৫

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৩০, মাদক জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় নারী-শিশুসহ ৩০ জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও পৃথক অভিযানে জব্দ করা হয় ভারতীয় মাদক।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বালাটারি গ্রামের গফফার আলীর ছেলে লাভলু হক (৪৫), একই উপজেলার বড়ইল গ্রামের সমীর উদ্দিনের ছেলে মো: মকবুল (৪৫), বড়ইল গ্রামের জাদি মুকদিন এর ছেলে আপেল মামুন (৪০), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার আটিয়া গ্রামের হুজুর আলীর ছেলে আবুল কালাম (৪৫), একই গ্রামের আবুল কালামের ছেলে আতিকুল ইসলাম (১৮), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবিরের ভিটা গ্রামের জসমত আলীর ছেলে রাজু মিয়া (৪৩), জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দারসা গ্রামের আব্দুল আলীম খাঁর ছেলে আব্দুস সামাদ (২৫)। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে।

এছাড়াও উপজেলার নতুনপাড়া, গয়েশপুর ,যাদবপুর, উথলী, মাধবখালী, খোশালপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৭টি ভারতীয় ফেনসিডিলের বোতল ও ১৯২টি যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃত নারী ও পুরুষের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram