ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার চরমোহনপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) সন্দ্যা ৭টার দিকে পৌর এলাকার চরমোহনপুর লাহাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাই আব্দুর রশিদ (৪৭) একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ছোট ভাই বিকাশ (৩৫)।

নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাবার পৈতৃক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল দুই ভাই আব্দুর রশিদ ও বিকাশের মধ্যে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এ নিয়ে ঈদের আগেও কোর্ট এলাকায় আব্দুর রশিদকে মারধর করে ছোট ভাই বিকাশ। মঙ্গলবার সন্ধ্যায় গরুকে পানি খাওয়াচ্ছিলো আব্দুর রশিদ। এ সময় পাশেই পানি ফেললে সেই পানি ছোট ভাই বিকাশের স্ত্রীর গায়ে ছিটে পড়ে। এ নিয়ে কথা কাটাকাটি হলে ছোট ভাই বিকাশ ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই আব্দুর রশিদ। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রশিদের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তাকে মৃত পাওয়া যায়। মরদেহের বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আপন দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে সামান্য ঘটনায় বাক-বিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়। পরে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram