ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2025

আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা আক্তার (১১) এবং আবদুর রহমানের ভাগ্নী ইউসুফ মিয়ার মেয়ে ইসরাত জাহান (১২)।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেল ৩ টার দিকে বাড়ির পাশের খালে ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। ওই সময় ওই এলাকায় কেউ না থাকার কারণে পানিতে ডুবে যাওয়ার ঘটনা কেউ জানতে পারেনি। ঘন্টা খানেক পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ স্পর্শ করে। তখন সে তাকে উদ্ধার করে। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে নামে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ইসরাতের মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয় পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানায়, মেয়ে দুইটি মাদ্রাসায় পড়াশোনা করে। তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকায় আসে। এই মৃত্যু ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram