ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

ইসলামপুরে ধর্ষণ মামলায় নিরীহদের ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিরীহ ব্যক্তিদের ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে পৌরসভার সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সামনে গিয়ে শেষ হয়।
পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ ভুক্তভোগী এলাবাসীর পক্ষে মোখলেছ, ইলিয়াস, মোস্তফা, বানেছা বেগম ও রেনুসহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, "শহরের পলবান্ধা ভাটিপাড়া থেকে নিখোঁজ হওয়া একটি প্রতিবন্ধী মেয়েকে কে বা কারা ধর্ষণ করেছে আমরা জানিনা। কিন্তু ওই প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে এলাকার নিরীহ ব্যক্তিদের আসামি করার চেষ্টা চলছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের নিকট আমরা দাবি জানাই ঘটনার সঠিক তদন্ত করে যেন নিরীহ ব্যক্তিদের উক্ত ধর্ষণ মামলায় জড়ানো না হয়।"

বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপিও প্রদান করে এলাকাবাসী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram