ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

দেশব্যাপী ধর্ষণ-ছিনতাইয়ের বিরুদ্ধে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণ-ছিনতাইয়ের বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ইসলামপুর অডিটরিয়াম সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে থানার গেইটে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলা সভাপতি মানসূর আহমাদ আবির, উপদেষ্টা আলাল উদ্দিন, ইসলামপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া, সদস্য রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা নারীর শ্লীলতাহানি সমাজের জন্য লজ্জা বলে উল্লেখ করে ধর্ষণ-ছিনতাই রুখতে, অপরাধীর শাস্তি নিশ্চিত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের কঠোর প্রয়োগ এবং সমাজিক সচেতনতার মাধ্যমেই সহিংসতা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram