ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

আড়াইহাজারে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তৃতীয় শ্রেণীর ছাত্রী (১০) কে বলপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে শনিবার মামলাটি দায়ের করেন। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার পৌরসভার ৫ নং ওয়ার্ড ঝাউগড়া এলাকায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায়।

এ ঘটনায় একমাত্র আসামি একই গ্রামের শফিক (৫০) কে আটক করেছে পুলিশ। সে একই এলাকার মৃত কামেমের পুত্র।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদীর ১০ বছর বয়সের শিশু কন্যা ঝাউগড়া এলাকার ফয়েজিয়া কারিমিয়া মহিলা মাদরাসায় তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করছে। তাকে মাদরাসায় যাতায়াতের পথে শফিক প্রায়ই উত্যক্ত করতো। ঘটনার দিন ওই সময়ে ওই শিশু মাদরাসা থেকে অভিযুক্ত শফিকের বাড়ীর সামনে দিয়ে নিজ বাড়ীতে যাওয়ার পথে শফিক তাকে রাস্তা থেকে তুলে তার বসত ঘরে নিয়ে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলা গ্রহণের পর পরই অভিযুক্ত শফিককে গ্রেফতার করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram