ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫০
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

শৈলকুপায় অস্ত্রসহ একজন গ্রেফতার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রসহ জামিরুল ইসলাম কানাই (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) ভোরে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক জামিরুল ইসলাম কানাই উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুদিয়া গ্রামের মৃত জুমারত মন্ডলের ছেলে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাতলাগাড়ি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram