

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে অংশ নিতে সংশ্লিষ্ট সব মনোনয়নপ্রত্যাশীকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
