

মো. শহীদুল হক, আন্তালিয়া, তুরস্ক থেকে: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 'ওয়ার্ল্ড লিডার সামিট’ এ যোগ দিয়ে বক্তব্য রাখবেন এবং পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।
সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।
সম্মেলনের পাশাপাশি উজবেকিস্তানের প্রসিডেন্টে শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গে আলাদা আলাদাভাবে সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।

রাতে বিশ্ব নেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানান তিনি।
তুরস্কে আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা যোগ দিয়েছেন।
এর আগে, ১০ নভেম্বর (মঙ্গলবার) তিন দিনের রাষ্টীয় সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
