ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সফরকালে সোফি প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ইউনিসেফ পরিচালিত ‘উইমেন ফ্রেন্ডলি স্পেস’ এবং রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার ঘুরে দেখেন।

দুপুরে তিনি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের জীবনযাপন, নানা সংকট ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া ২০ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার পরিচালিত উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানান, ডাচেস অব এডিনবরা বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজ নিচ্ছেন। পাশাপাশি রোহিঙ্গাদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও পরিদর্শন করবেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram