

শামীম আখতার, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে ওভারব্রিজের উপর থেকে ৫টি ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। বিস্ফোরণ না ঘটায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত ১০টার দিকে মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে হঠাৎ ওভারব্রিজের ওপর থেকে নিচে বাসস্ট্যান্ডের দিকে পরপর পাঁচটি ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুগুলো বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে, কে বা কারা কি উদ্দেশ্যে এসব বস্তু নিক্ষেপ করেছে, তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত বস্তুগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এগুলো জর্দার কৌটায় টেপ দিয়ে মোড়ানো ছিল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাত ১০টার দিকে রাস্তায় পড়ে থাকা ককটেল সদৃশ ৫টি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো কারা নিক্ষেপ করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
