ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

অধ্যবসায় ও পরিশ্রমই সফলতার চাবিকাঠি: উজিরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উজিরপুর উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে মোট ৬৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে জেনারেল বোর্ড থেকে ৫৯ জন, মাদ্রাসা বোর্ড থেকে ৩জন এবং ভোকেশনাল থেকে ১ জন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, ভারপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নূর হোসেন, উপজেলা ইনস্ট্রাক্টর অব ইউআরসি আব্দুল গফ্ফার চৌধুরী এবং উজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করে উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জনের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষার্থীরা তাদের সাফল্যের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে। এ সময় শিক্ষার্থীদের অধ্যয়নরত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা, উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতায়ই সফলতার চাবিকাঠি। আজ যারা ভালো ফলাফল অর্জন করে সংবর্ধিত হয়েছে, তাদের এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আলোচনা ও অনুভূতি প্রকাশ পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram