ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

বড়পুকুরিয়া কয়লাখনিতে ভূ-গর্ভে মারা গেলেন চীনা শ্রমিক

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে কাজ করার সময় সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে।

ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেজ থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ভূ-গর্ভের ভেন্ডিলেটর সাইডের নিয়োজিত শ্রমিক ছিলেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টায় খনি ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেজে (কূপ) কাজ করার জন্য চীনা শ্রমিক সিয়াওজুন সে ভূগর্ভে গেলে একপর্যায়ে রাত ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ হচ্ছিল না। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূ-গর্ভে অক্সিজেন স্বল্পতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক জাফর সাদিক বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুজন সহকর্মীসহ সিং সিয়াওজুন ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান। স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরবর্তী সময়ে সহকর্মী স্থানীয় শ্রমিকরা তাকে ভূ-গর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে অবহিত করেন।

মঙ্গলবার সকাল ৭টায় শিফট ডিউটি শেষ হলে সহপাঠিরা ওপরে চলে আসেন। সিয়াওজুন না আসায় তার সহকর্মীরা কন্ট্রোলরুমে বিষয়টি জানান। পরে রেসকিউ টিম গিয়ে খোঁজাখুঁজি করে ১৩০৫ ফেজের সিল ওয়ালের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল ওয়াদুদ রাতে জানান, লাশ রংপুর মেডিকেলে রয়েছে, সেখানে ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram