ঢাকা
logo
প্রকাশিত : December 13, 2025

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতের কর্মসূচি ঘোষণা

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী রোববার ( ১৪ ডিসেম্বর ) রাজধানীর কৃষিবিদ হলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আগামী সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকাল ৩টায় অনুষ্ঠেয় এ আলোচনা সভায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন/যুব র‌্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে সকাল ৭ টায় অনুষ্ঠেয় এ র‌্যালি শাহবাগ, কাঁটাবন, সাইন্স ল্যাব ও কলাবাগান হয়ে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে গিয়ে মিলিত হবে। জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এ র‌্যালিতে নেতৃত্ব দেবেন।

এছাড়াও দেশব্যাপী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র‌্যালি ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram