ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

মোল্লাহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষতি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডে মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জাম ও দোকানঘর পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দারিয়ালা বাজারে মাছুম হালদারের ফার্নিচারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক মাছুম হালদার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরে কে বা কারা শত্রুতার জেরে তার দোকানে আগুন ধরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই দোকানের মূল্যবান কাঠ, মেশিন, বিভিন্ন সরঞ্জামসহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মাছুম হালদার।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। দোকান মালিক লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram