ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2025

সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত গ্রহণ, আলোচনায় ছিল আওয়ামী লীগ ও জাপা ইস্যু

গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গী সব রাজনৈতিক দল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ২২টি রাজনৈতিক দলের সভায় ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়।

সেগুলো হলো : এক. গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো।

দুই. ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার।

তিন. ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা।

চার. ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার।

পাঁচ. নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram