ঢাকা
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৪
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

সবাই মিলে যেন স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ‌‘আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি।’

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি।

ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালোবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন।’

পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হয়। শফিকুর রহমান মাগুরা জেলা জামায়াতের আয়োজনে আয়োজিত জনসভায় দুপুরের দিকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram