ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2026

মিয়ানমারে পাচারের সময় ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: চোরাচালানবিরোধী অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ আগস্ট দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram