ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৯
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সকল আন্দোলন সংগ্রামে তার গান-কবিতা অনুপ্রেরণা যুগিয়েছে।

অন্যায়-অত্যাচার আর অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র বিদ্রোহী কবির কাছ থেকেই পাওয়া বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন নজরুল। অন্যায় অত্যাচার অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র তার কাছ থেকেই আমরা পেয়েছি।

এর আগে, সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ-বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram