ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

শেখ হাসিনার যদি সাহস থাকে তাহলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হন: সমাজকল্যাণ মন্ত্রী

হিলি প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ৫ই আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবসে ভারতে পলায়নকৃত স্বৈরাচার সরকার তাদের সহযোগিতায় যে ধরণের উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা করার যে উস্কানি দিচ্ছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

রবিবার দুপুরে হিলি স্থলবন্দরের চেকপোষ্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কের চার লেনে উন্নিতকরণ কাজের ভিত্তিপ্রস্থতর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই দেশের মানুষ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছে আমরা আশা করব ওনার যদি সাহস থাকে তাহলে সে দেশে এসে আইনের মুখোমুখি হন। আইনে যদি উনি খালাস পেয়ে যান খুবই ভালো কথা, কিন্তু তাকে আইন আদালতের মুখোমুখি হয়ে বিচারের সম্মুখীন হয়ে সেখানে দাঁড়িয়ে ওনার এ সমস্ত কথা বলা উচিত। স্বৈরাচারের পতনের পরবর্তীতে দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক এটি প্রতিহত করবে বলে জানিয়েছেন তিনি।

এসময় সেখানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওত হোসেন শিল্পীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram