ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2026

মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা আয়োজিত রবিবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি অলক উরাও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সিনিয়র সাংবাদিক রঞ্জন রায়, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সম্পাদক নয়ন পাহান, সাবেক সভাপতি দিলীপ পাহান, সাবেক সম্পাদক যোগেশ উরাও প্রমুখ।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram