ঢাকা
logo
প্রকাশিত : March 22, 2026

হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দু'জনেই ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত।

আজ রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন।

হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ'র জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে, ১৪ দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্ততাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকে-ও গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram