

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ৫ দিনের সরকারি ছুটি বাড়িয়ে টানা ৭ দিন করার উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের আগে বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করার প্রস্তাব তৈরি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মিললে ছুটি টানা ৭ দিনে গড়াবে।
বর্তমানে ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে, মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। সে ক্ষেত্রে ১৬ মার্চ অফিস করার পর থেকেই ঈদের ছুটি শুরু হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
